আমদই এলাকা ঘুরে দেখলেন খগেন্দ্র নাথ মাহাতো - The News Lion

আমদই এলাকা ঘুরে দেখলেন খগেন্দ্র নাথ মাহাতো

  


দি নিউজ লায়ন;   প্রবল বৃষ্টিতে কংসাবতী নদীর জলের তোড়ে  আমদই এলাকায় থাকা অস্থায়ী বাঁশের সেতু টি ভেঙে গিয়েছে। যার ফলে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের  চুবকা অঞ্চলের আমদই এলাকায় কংসাবতী নদীর উপর অস্থায়ী সেতুটি ছিল ।


ওই সেতু পেরিয়ে খুব কম সময়ে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী হয়ে মেদিনীপুর শহরে যাতায়াত করতেন বহু মানুষ। তেমনি মেদিনীপুর থেকেও খুব কম সময়ে বহু মানুষ ঝাড়গ্রামে যাতায়াত করতেন। ওই অস্থায়ী সেতুটি ভেঙ্গে যাওয়ায় ঘুরপথে মানুষজনকে যাতায়াত করছে।


 তাই শুক্রবার গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো আমদই এলাকায় গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন । তিনি বলেন বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলবেন । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.